ওয়ানডে ফরম্যাটে দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নেমেই হারের মুখ দেখলো বাংলাদেশ দল। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ছিনিয়ে নিলো আফগানিস্তান। 


ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘গত দুই ম্যাচে আমরা দেখেছি উইকেটে স্পিন ধরছে, তাই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিই। আমাদের ইচ্ছে ছিল স্পিনারদের সহায়তা পাওয়া।’

তবে শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে ভালোভাবে আসছিল, যা আফগান ব্যাটসম্যানদের সুবিধা দেয়। রহমতুল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রশংসা করে মিরাজ বলেন, ‘ওরা খুব ভালো খেলেছে। আমাদের পরিকল্পনা ছিল দ্রুত উইকেট নেওয়া, কিন্তু মধ্য ওভারে সেই উইকেটগুলো তুলতে ব্যর্থ হয়েছি। এটাই আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়।’